মানসিক দিক থেকে দুর্বল থাকতে চাই না: আনুশকা শর্মা

কারোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিটি দেশেই এখন যুদ্ধের পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ঘরবন্দি থাকার নির্দেশ নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট জগতের প্রাক্তন থেকে বর্তমান সব তারকাই এখন ঘরবন্দি রয়েছেন।

লকডাউনের এই ছুটিতে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন বািরাট কোহলি। স্বামীর সঙ্গে খুনসুটির নানা মুহূর্তের ছবি আনুশকা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এই লকডাউন আনুশকা বিরাটকে নতুন হেয়ারকাট দিয়েছেন। সেই সঙ্গে বিরাটের সঙ্গে বোর্ড গেম খেলার মুহূর্ত পোস্ট করেন অনুশকা। শুধু তাই নয়, একে অন্যকে ভালোবাসার মুহূর্তের ছবিও এই জুটি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

এ নিয়ে একদিকে যেমন আনুশকা-বিরাটের ভক্তরা বেশ ইতিবাচক মন্তব্য করছেন। অন্যদিকে এ নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিশ্বের এমন মহামারির সময়ে সবাই যেখানে খারাপ সময় পাড় করছে সেখানে তারকাদের এমন অনেক ছবিই বেশ সমালোচনা তৈরি করেছে।

আনুশকা এমন অবস্থার প্রেক্ষিতে বলেন, ‘এখন যে সময়টা যাচ্ছে সেটি বোঝার মতো জ্ঞান আমাদের সবার আছে। এমন খারাপ সময়ে সার্বিকভাবে যেমন ক্ষতিতে পড়ছেন তেমনি মানসিকভাবেও খারাপ অবস্থায় রয়েছেন। আমি মনে করি এই সময় মানসিকভাবেও সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। তাই মানসিক দিক থেকে দুর্বল থাকতে চাই না। বাসায় থেকে পরিবারের সঙ্গে যত ভালো সময় কাটাবেন তত মানসিকভাবে ভালো থাকবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.