রংপুরে করোনায় আক্রান্ত শিশুসহ আরও ৫ জন 

রংপুরে শিশুসহ আরও পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে রংপুর জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ জন। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু আজ রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তরা হলেন, রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকার ৫৫ বছর বয়সী এক নারী, কারমাইকেল কলেজ এলাকার ৩০ বছর বয়সী এক পুরুষ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ বছর বয়সী এক নার্স, মিঠাপুকুর উপজেলার ৫ বছর বয়সী এক শিশু ও পীরগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী এক যুবক।

অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, আজ বৃহস্পতিবার দুই দফায় পরীক্ষায় ১৮৮ জন করোনা সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছে। রংপুরের পাঁচজন ছাড়ারও রয়েছেন বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩০ বছর বয়সী এক পুরুষ ও পঞ্চগড়ের বোদা উপজেলার ১৯ বছর বয়সী এক যুবক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.