আজ থেকে চট্টগ্রাম চালু হচ্ছে এয়ার এরাবিয়া

এভিয়েশন নিউজ: আজ ২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-রাস আল খাইমাহ রুটে সরাসরি ফ্লাইট চালু করছে এয়ার এরাবিয়া। এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট চলাচল করবে।

রাস আল খাইমাহ আরব আমিরাতের সমৃদ্ধ পর্যটন শহর ও বাণিজ্যকেন্দ্র। এর আগে ২০১৪ সালের মে মাসে ঢাকা-রাস আল খাইমাহ রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল এয়ার এরাবিয়া।

এয়ার এরাবিয়ার চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার বখতিয়ার আলী বলেন, রাস আল খাইমাহ রুটে সরাসরি ফ্লাইট চালুর ফলে চট্টগ্রামের সঙ্গে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমানে এয়ার এরাবিয়ার সপ্তাহে ১১টি ফ্লাইট চট্টগ্রাম-শারজাহ রুটে চলাচল করছে।

১৬৯ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানটিতে চট্টগ্রাম-রাস আল খাইমাহ রুটে একমুখী ভাড়া ১৮ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্যে হবে বলে জানা গেছে।

জানা যায়, এয়ার এরাবিয়া চট্টগ্রাম থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে রাস আল খাইমার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ছাড়া রাস আল খাইমাহ থেকে প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করবে।

এয়ার এরাবিয়াচট্টগ্রামচালু হচ্ছে
Comments (0)
Add Comment