নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই শীর্ষ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
ওএসডি করা বিমানের দুই কর্মকর্তা হলেন মঞ্জুর ইমাম (কন্ট্রোলার অব অ্যাকাউন্ট) এবং মহিউদ্দিন আহমেদ (ডেপুটি জেনারেল ম্যানেজার, সেন্ট্রাল অ্যাকাউন্ট)।
সংশ্লিষ্ট সূত্র জানায় দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আজ তাদের ওএসডি করা হয়।