পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন ‘সংযুক্ত আরব আমিরাত শুধু বাংলাদেশ নয় ভারত ও পাকিস্তানের নাগরিকদের ফিরিয়ে দিচ্ছে। ভারত সেদেশ থেকে প্রায় ২ লাখ নিজস্ব নাগরিক ফেরাতে মহাপ্রকল্প নিয়েছে।’
সংযুক্ত আরব আমিরাত তাদের দেশ থেকে লাখো প্রবাসীদের ফেরত পাঠালেও ঠিক কতজন বাংলাদেশী প্রবাসীদের ফেরত পাঠাবে তা জানা যায় নি।
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশ থেকে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী কর্মী দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে বিদেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনব, এতে কোনো সন্দেহ নেই। তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে।’
বুধবার (৬ মে) অনুষ্ঠিত পঞ্চম আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।