কাতার এয়ারওয়েজের ২ বিমানের সংঘর্ষ

এভিয়েশন নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ

বেশ অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে। সম্প্রতি দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পাশাপাশি পার্কিং করা কাতার এয়ারওয়েজের দুটি বিমান তীব্র ঝড়ো বাতাসের কারণে একটি বিমানের উপর আরেকটি বিমান আছড়ে পড়ে।

বিমান দুটির মধ্যে একটি ছিল এয়ারবাস এ ৩৫০-৯০০ এবং বোয়িং ৭৮৭-৮ মডেলের বিমান। ঘটনার সময় ঝড়ের গতিবেগ ছিল ২২ থেকে ৭০ মাইল প্রতি ঘন্টা।

বোয়িং ৭৮৭-৮ মডেলের বিমানটি এয়ারবাস এ ৩৫০-৯০০ মডেলের বিমানের উপর আছড়ে পড়ে।

মাত্র দু’সপ্তাহ আগে দুবাইতে এমিরেটস এয়ারলাইন্স এবং ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমানের সংঘর্ষ হয়। এটি অবশ্য আবহাওয়ার কারণে হয়নি, তখন ভুলবশত একটি বিমান আরেকটিকে ধাক্কা দেয়।

Comments (0)
Add Comment