গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বাহরাইন থেকে দেশে এসেছেন ৫৮ প্রবাসী যাত্রী।
জানা যায়, গালফ এয়ারের বিশেষ ফ্লাইটটি রাত ৮ ট ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। বেবিচক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৫ মে পর্যন্ত সব ধরনের শিডিউল ফ্লাইট স্থগিত করেছে গালফ এয়ার।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যদি ১৬মে’র পর ফ্লাইট চলাচলের অনুমতি দেয় তাহলে চলতি মাসেই বাংলাদেশে নিয়মিত ফ্লাইট শুরু করতে পারে গালফ এয়ার।