বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে আমেরিকা, মৃত্যু ছাড়াল ৮০ হাজার

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে আমেরিকা। এ পর্যন্ত এদেশে করোনায়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জন রোগীর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৫৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত প্রায় সাড়ে ১৩ লক্ষ ৬৭ হাজার ৬৩৮। তবে তাঁদের মধ্যে ২ লক্ষ ৫৬ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন।

আমেরিকায় করোনা ভাইরাস টাস্কফোর্সের শীর্ষ কর্মকর্তা অ্যান্থনি ফসি খোদ করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকায় কোয়ারান্টিনে গিয়েছেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) অধিকর্তা এবং ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা।

লকডাউন বিধি শিথিল হতেই করোনায় সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করল জার্মানিতে। গোটা দেশে এখন করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার জনের।

রবিবার গোটা পৃথিবীতে করোনা সংক্রমণ সাড়ে ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৯ হাজার মানুষের। এদেশের বেশিরভাগ আক্রান্তই হয়েছে নিউ ইয়র্কে (৩,৪৫,৪০৫) ও নিউ জার্সিতে (১,৪০,০০৮)।

আমেরিকার পর রয়েছে স্পেন। এদেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৬৬৩ জন। সুস্থ হয়ে গিয়েছেন ১লক্ষ ৭৬ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২১ জন রোগীর। আমেরিকা ও স্পেনের পর ইতালিকে টপকে স্থান করে নিয়েছে ব্রিটেন।

Comments (0)
Add Comment