ইন্ডিগো এয়ারওয়েজ কবে থেকে বাংলাদেশে ফ্লাইট চালু করবে?

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

আগামী ১৬ মে পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৬ মে’র পর থেকে শুরু হতে পারে দেশের বিমান চলাচল।

বাংলাদেশে আসা বিদেশি বিমানসংস্থাগুলোর মধ্যে  ইন্ডিগো এয়ারওয়েজ অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যদি ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ও তারপরও বলা যাচ্ছেনা কবে নাগাদ বাংলাদেশে ফ্লাইট শুরু করতে পারে ইন্ডিগো এয়ারওয়েজ।

Comments (0)
Add Comment