মুম্বাই থেকে আরো ৮৮ জন যাত্রী নিয়ে ফিরল বিমানের বিশেষ ফ্লাইট

মুম্বাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ৮৮ জন যাত্রী নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ ফ্লাইটটি বিকেল ৫ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

Comments (0)
Add Comment