ইউএস-বাংলা এয়ারলাইন্সে আজ চেন্নাই থেকে ফিরলেন আরও ১৬৯ যাত্রী।
জানা যায়, এই যাত্রীদের মধ্যে ৫জন শিশুও রয়েছে।
আজ বিকাল তিনটায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা যায়, আগামীকাল ১৪ মে ইউএস-বাংলা এয়ারলাইন্স চেন্নাই থেকে আরেকটি ফ্লাইট পরিচালনা করবেন।