একে তো করোনাভাইরাসের কারনে দুরবস্থায় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
তার ওপরে আবার গত দুই মাসে বড় ধরনের দুটো ধাক্কা খেয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি। একদিকে নতুন বিমান ডেলিভারি বন্ধ হয়ে গেছে অন্যদিকে আশঙ্কাজনকহারে অর্ডার বাতিল করছে বিমান সংস্থাগুলো।
এই অবস্থায় চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের এই বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি।
এর আগে ২০০৪ সালে বিমান ডেলিভারিতে এরকম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে সেই সময় এই দুরবস্থার কারণ ছিল কর্মীদের বিক্ষোভ, কিন্তু এবার করোনার তাণ্ডবে দুরবস্থার মধ্যে পড়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি।