ঋণের টাকা দিয়ে কি করছে বাংলাদেশ বিমান?

করোনা মহামারীর বিরুপ প্রভাবে ক্ষতির মুখে পড়েছে দেশের বিমান সংস্থাগুলো। বাংলাদেশ বিমান কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।

গত দুই মাসে একেবারেই আই নেই বিমানের। ক্ষতি সামাল দিতে এরইমধ্যে হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ বিমান।

মূলত মার্চের শুরু থেকেই সীমিত হতে থাকে বিমানের ফ্লাইট, কমতে থাকে আয় এবং ২৬ শে মার্চ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

এই অবস্থায় নানা সংকটের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে বিমানকে।

বিমানের এমডি মোকাব্বির হোসেন জানান, ঋণের এই টাকায় ঋণের কিস্তি, কর্মীদের বেতন সহ অন্যান্য খরচ চালিয়ে নেওয়া হবে। কন্ট্রাকচুয়াল পেমেন্ট আছে, ঋণের কিস্তি আছে এয়ারক্রাফট কেনার সময় বিনিয়োগকারীদের কাছ থেকে যে টাকা নেয়া হয়েছিল তাদের কিস্তি আছে, এয়ারওয়েজের রক্ষণাবেক্ষণে টাকা ব্যয় করা হবে। তিনি আরও বলেন, আমাদের আয় নেই। মার্চ মাসে মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ আয় হয়েছে।

Comments (0)
Add Comment