গত ১২ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পরবর্তী বিশ্বে ভারত অন্যতম বিশ্বশক্তি হয়ে উঠবে। শেষ পর্যন্ত কি হবে তা জানা না থাকলেও এই সম্পর্কে একটা নতুন ইঙ্গিত পাওয়া গেল। করোনা ভাইরাস তাণ্ডবে যখন বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলি হাবুডুবু খাচ্ছে সেই সময় দাঁড়িয়ে আছে ভারতের ইন্ডিগো অর্থাৎ ভারতের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থার পরিচালক গোষ্ঠী ‘ইন্টারগ্লোব ইন্টারপ্রাইজ’ জানালো তারা অস্ট্রেলিয় বিমানসংস্থার শেয়ার কিনতে আগ্রহী। বিক্রয়ে অংশগ্রহণ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন তারা।