এভিয়েশন নিউজ রিপোর্ট:
এমিরেটস এয়ারলাইন্স এর দেখানো পথে চললো ইতিহাদ এয়ারওয়েজ।
গত সপ্তাহে এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা করেছিল যে তাদের বহরে থাকা এয়ারবাস এ ৩৮০ মডেলের উড়োজাহাজ দিয়ে তারা আর যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে না।
এবার এয়ারবাস এ ৩৮০ মডেলের উড়োজাহাজ নিয়ে এরকম ঘোষণা দিল ইতিহাদ এয়ারওয়েজ।
ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলেছে তারা এয়ারবাস এ ৩৮০ মডেলের উড়োজাহাজ দিয়ে আর যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা না ও করতে পারে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ?
জানা গিয়েছে, তুলনামূলকভাবে ভারী এবং অতিরিক্ত জ্বালানি খেকো এই উড়োজাহাজ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে বিমান সংস্থাগুলো।
জানা যায়, অনেক বিমানসংস্থা যাত্রীবাহী এই উড়োজাহাজ দিয়ে এখন কার্গো ফ্লাইট পরিচালনা করছে।