জুন মাসে ফ্লাইট পরিচালনা শুরু করবে টার্কিশ এয়ারলাইন্স

এভিয়েশন নিউজ রিপোর্ট:
জুন মাস থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স।
তবে জুন মাসে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু করবে টার্কিশ এয়ারলাইন্স।
জানা গিয়েছে প্রথমে তুর্কির অভ্যন্তরীণ পাঁচটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান সংস্থাটি। এই রুটগুলো হল-
ইস্তাম্বুল, আঙ্কারা, আন্টালিয়া, ইজমির এবং ট্র্যাভসন।
মহামারী করোনা ভাইরাসের কারণে গত এপ্রিল মাসের শেষদিকে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ করে বিমান সংস্থাটি।
তাই প্রথমে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান সংস্থাটি এবং পরে আস্তে আস্তে আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নিবে বিমান সংস্থাটি।

Comments (0)
Add Comment