এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এভিয়েশন নিউজ রিপোর্ট:

বিশ্বের নামিদামি বিমান সংস্থাগুলোর মধ্যে এমিরেটস এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ অন্যতম।
রাষ্ট্রয়াত্ত এ বিমান সংস্থাগুলো দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বিমান যাত্রীদের সেবা দিয়ে আসছে।
তবে এই বিমান সংস্থাগুলো কে নিয়ে উঠেছে এক গুরুতর অভিযোগ।
এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের মত সরকারি মালিকানাধীন এয়ারলাইনগুলো প্রায়ই বিশ্বের অন্যা্ন্য প্রান্তে থাকা প্রতিদ্বন্দ্বী বিমান কোম্পানিগুলোর ভ্রু কপালে তোলার কাজ করে৷ তাদের অভিযোগ, এই এয়ারলাইনগুলো অনেক সময় অন্যায্যভাবে বাজার দখলের লড়াইয়ে নামে এবং যেকোনো উপায়ে প্রতিন্দ্বন্দ্বীদের মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে৷ মহামারির আগেও এই তিনটি কোম্পানি সামঞ্জস্যহীন ভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে৷

Comments (0)
Add Comment