করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিমানবন্দরে টয়লেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা এ সংক্রান্ত একটি বিধিনিষেধ জারি করছে।
প্রস্তাবনাগুলোতে বলা হয়, বিমানে স্বল্পসময়ের ফ্লাইটে খাবার এবং পানীয়ের ক্ষেত্রেও আনা উচিত বিধিনিষেধ। কোভিড-১৯ সংক্রমণ থেকে যাত্রীদের নিরাপদে রাখতেই এ পদক্ষেপগুলো নেয়া উচিত বলে মনে করে সংস্থাটি।
সংস্থাটি বলছে, কোভিড-১৯ সংক্রমণের কারণে চলতি বছর ৩১ হাজার ৪শ’ কোটি ডলার রাজস্ব হারাতে পারে এয়ারলাইন্স। যাত্রীদের ছোট লাগেজ নিয়ে বিমানে ভ্রমণের নির্দেশনা আসতে পারে। সেইসাথে পত্রিকা বহন করা যাবে না। শুল্কমুক্ত পণ্য বিক্রিও কমিয়ে দেয়া হতে পারে মহামারী চলাকালীন সময়।