প্রথম প্রান্তিকে বিমানসংস্থা লুফথানসার নিট ক্ষতি ২১০ কোটি ইউরো

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমানসংস্থা লুফথানসার নিট ক্ষতি হয়েছে প্রায় ২১০ কোটি ইউরো।
এ অবস্থায় জার্মান এয়ারলাইনটি সুদূরপ্রসারী পুনর্গঠন প্রক্রিয়ার পরিকল্পনা করছে। লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের কারণে তারা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে পড়েছে।
সাম্প্রতিক মাসগুলোয় বৈশ্বিক বিমান পরিবহন কার্যত থমকে ছিল, যা প্রথম প্রান্তিকে এয়ারলাইনটির বিপুল আর্থিক ক্ষতির মূল কারণ।
বিমানসংস্থা লুফথানসার প্রধান নির্বাহী কর্মকর্তা কার্স্টেন স্ফোর এক বিবৃতিতে জানান, বৈশ্বিক যাত্রী চাহিদা খুব ধীরগতিতে বাড়ছে। এ অবস্থায় আমাদের ভবিষ্যতের চিন্তায় সুদূরপ্রসারী পুনর্গঠন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে।

Comments (0)
Add Comment