দেশি-বিদেশি যে কোনো বিমানসংস্থার বিমান চালক, কেবিন-ক্রু, এভিয়েশন সেক্টরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্মদিনে শুভেচ্ছা জানাবে এভিয়েশন নিউজ বিডি ডট কম।
জন্মদিনে জানানো হবে শুভেচ্ছা। প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে তাদের বৃত্তান্ত।
সকল বিমান-কর্মীদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে সম্প্রতি এভিয়েশন নিউজ বিডি ডট কম ‘শুভ জন্মদিন’ নামে একটি নিউজ ক্যাটাগরি ওয়েবসাইটে যোগ করেছে।
দেশি-বিদেশি যে কোনো বিমানসংস্থার বিমান চালক, কেবিন-ক্রু, এভিয়েশন সেক্টরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নাম, জন্মতারিখ, জন্মস্থান, ছবি, পদবি, কর্মস্থল, চাকরিতে যোগদানের সময়কাল, প্রিয় কাজ, পছন্দের খাবার, পছন্দের রঙ, প্রিয় ব্যক্তিত্বের নাম ইত্যাদি আমাদের পাঠান। আপনার দেওয়া তথ্য প্রতিবেদনের মাধ্যমে আপনার জন্মদিনে প্রকাশ করব আমরা।
উল্লেখিত তথ্য ই-মেইলের মাধ্যম পাঠানো যাবে।ই-মেইল: jobayerovi@gmail.com