দীর্ঘ আড়াই মাস পর চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ম্যানচেস্টার রুটের ফ্লাইট।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ছিলো বিমানের লন্ডন-ম্যানচেস্টার রুটের ফ্লাইট।
বিমান সূত্রে জানা যায়, ২১ জুন থেকে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট চালু হতে পারে। আপাতত লন্ডন ও ম্যানচেস্টার রুটে সপ্তাহে ১টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
গত ৩০ মার্চে ১ সপ্তাহের জন্য বন্ধ হয় বিমানের লন্ডন-ম্যানচেস্টার রুটের ফ্লাইট। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আর চালু হয়নি লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট।
করোনা মহামারীর আগে লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করলেওে ২১ জুন থেকে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরিস্থিতি স্বভাবিক হলে বাড়ানো হবে ফ্লাইট সংখ্যা।