নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা দেশ করোনামুক্ত শুনে আনন্দে নাচলেন!

নিউজিল্যান্ডে আর কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নেই বলে জানিয়েছেন দেশেটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের দাবী নিউজিল্যান্ড বাসীর ত্যাগ স্বীকার ও ঐক্যের জন্যই এই সাফল্য এসেছে। সর্বশেষ যিনি করোনায় আক্রান্ত ছিলেন রবিবার তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। খবর ডেইলি মেইল ও ইন্ডিয়ান এক্সপ্রেসের

গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, নিউজিল্যান্ড এখন করোনা রোগীমুক্ত। এই অনুভূতি নিয়ে এক প্রশ্নের জবাবে জেসিন্ডা জানান, যখন আমি এই খবর শুনলাম, তখন আনন্দে একটু নেচে নিলাম। আমি মেয়ে নেভিকেও দেখালাম। সে প্রথমে খুব বিস্মিত হয়েছিল, পরে সেও আমার সঙ্গে যোগ দেয়। যদিও আমার নিজেরও কোনো ধারণা ছিল না যে, কেন আমি লাউঞ্জের মধ্যে নাচছি’। ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ১৭ দিনে ৪০ হাজার মানুষকে পরীক্ষা করা হয়েছে; কিন্তু কোনো রোগী পাওয়া যায়নি। তবে তিনি বলেছেন, আবারও রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।

নিউজিল্যান্ডে প্রথম চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি করোনা রোগীর খোঁজ পাওয়া যায় । ১৫ মে পর্যন্ত শেষবার নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫৪ জন। মারা যায় ২২ জন।

নিউজিল্যান্ডে সোমবার মধ্যরাত থেকেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। সীমান্তে কড়া বিধিনিষেধ থাকলেও অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা আপাতত থাকছে না। প্রথম করোনায় আক্রান্তের হদিস মিলতেই সাত সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল।

Comments (0)
Add Comment