স্পেন আগামী ২১ জুন সীমান্ত খুলে দিচ্ছে

স্পেন করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। করোনাভাইরাসের ধকল কাটিয়ে এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটি। স্পেন আগামী ২১ জুন ইউরোপীয় ইউনিয়নের শেনজেন জোনের অন্তর্ভূক্ত দেশগুলোর জন্য সীমান্ত খুলছে। রবিবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী সানচেজ জানান, ২১ জুন শেনজেন জোনের অন্তর্ভূক্ত দেশগুলোর জন্য সীমান্ত খুলে দেওয়া হবে। শেনজেন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সীমান্ত খোলা হবে পহেলা জুলাই। এছাড়া ২১ জুন থেকে নাগরিকদের দেশব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা শিথিল শুরু হবে।

স্পেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর লকডাউন আরোপ করে। ১৪ মার্চ ইউরোপীয় দেশগুলোর জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। এছাড়া নাগরিকদের সারাদেশে যাতায়াত বন্ধে ‘রাষ্ট্রীয় সতর্কতা’ জারি করা হয়। মে মাস থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।

Comments (0)
Add Comment