ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে

পাকিস্তানের রাজধানী ইসলামাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মী গাড়িচাপা দিয়ে পথচারীদের আহত করার দায়ে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিয়ো নিউজ উর্দুর খবরে স্থানীয় পুলিশের বরাতে বলা হয়, সোমবার সকালে ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মকর্তা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক পথচারী আহত হয়।

এসময় ওই দুই কর্মকর্তা পালানোর চেষ্টা করলে পথচারীরা তাদের আটকে রাখে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।

সোমবার নয়াদিল্লি দাবি করেছে, ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে। সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশটির তরফে জানানো হয়েছিল।

Comments (0)
Add Comment