রবিবার পুনরায় ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট শুরু

করোনাভাইরাস পরিস্তিতির কারণে প্রায় দুই মাস স্থগিত থাকার পর আগামী রবিবার (২১ জুন) থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, রবিবার থেকে সপ্তাহে একবার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগ্রহী ভ্রমণকারীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১ জুন স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয়। ফ্লাইট চালু করা হয় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর রুটে। কিন্তু যাত্রী সংকটের কারণে এসব রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে।

Comments (0)
Add Comment