করোনায় আটকে পড়া পাকিস্তানিদের দেশে ফেরানোর পরিকল্পনা

করোনাভাইরাস মহামারির কারণে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা পাকিস্তানি সব নাগরিককে দেশে ফিরিয়ে আনা হবে। র কথা জানালো। পাকিস্তান সরকার এই পরিকল্পনা নিয়েছে বলে, এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

সরকারের এই ঘোষণা অনুযায়ী প্রত্যেক সপ্তাহে ৪০ হাজার থেকে ৪৫ হাজার পাকিস্তানিকে দেশে ফেরানো হবে। আগামী ২০ জুন থেকে এই কার্যক্রম শুরু হবে বলেছে সরকার।

সরকার আগামী কয়েক সপ্তাহে ১ লাখ ২০ হাজার পাকিস্তানিকে ফেরানোর প্রত্যাশা করছে এবং প্রত্যেককে ১৪ দিন ঘরে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারী বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ২৫ শতাংশ যাত্রী নিয়ে সব আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।

করোনাভাইরাস রোগের কারণে মৃত্যু ও আক্রান্তের হার পাকিস্তানে বেড়েই চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৬০ হাজারের বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে তিন হাজার। এরই মধ্যে বিশেষ ও নিয়মিত ফ্লাইটে করে ৭৫ হাজার পাকিস্তানিকে দেশে ফেরানো হয়েছে।

Comments (0)
Add Comment