বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ৩ মাস পর ছাড়ছে লন্ডনের উদ্দেশে

করোনাভাইরাস পরিস্তিতির কারনে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর আন্তর্জাতিক রুটে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লন্ডনের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে বেলা ১১টা ৪০ মিনিটে। বোর্ডিং হওয়ার পর বলা যাবে কতজন যাত্রী যাচ্ছেন।

Comments (0)
Add Comment