আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদির কাছে ব্রিটেনে অস্ত্র বিক্রি

ব্রিটেনের আপিল আদালত গত বছর ঘোষণা করেছিল যে সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি করা বেআইনি। পাশাপাশি মানবাধিকার আইন ভঙ্গ করে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যেসব বেসামরিক নাগরিক হত্যা করছে তার জন্য মন্ত্রীদের অভিযুক্ত করেছে ঐ আদালত।

সে সময় ব্রিটিশ আদালত দেশটির সরকারকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য কোনো নতুন লাইসেন্স ইস্যু না করার নির্দেশনা দিয়েছিল।

গতকাল রোববার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ আদালত রায় দেয়ার পরেও দেশটির সরকার রিয়াদের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

সৌদি আরব ব্রিটেন থেকে পাওয়া অস্ত্র  দারিদ্র্য পীড়িত ইয়েমেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ব্রিটিশ আদালত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে। তা সত্ত্বেও ব্রিটেন সৌদি আরবে অস্ত্র রফতানি অব্যাহত রয়েছে।

সৌদি আরবের কাছে ব্রিটেন অস্ত্র রফতানি অংশ হিসেবে  জঙ্গি বিমানের নানা উপকরণ এবং বিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে লন্ডন। ২০১৯ সালের রিপোর্টে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক কোম্পানি ‘বিএই সিস্টেমস’।

Comments (0)
Add Comment