পাকিস্তানসহ অন্য প্রতিবেশীদের উল্লেখ করে ভারতকে চীনের হুশিয়ারি

বেইজিং প্রায় ছয় সপ্তাহের উত্তেজনার পর প্রথমবারের মতো পাকিস্তানসহ অন্য প্রতিবেশীদের জড়িয়ে ভারতেকে হুশিয়ারি দিল। চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমস এ খবর জানিয়েছে।

চীন ভারতকে পাকিস্তানে চালানো সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে সতর্ক করে দিয়েছে। দেশটি জানিয়েছে, পাকিস্তান এবং অন্য প্রতিবেশীদের সঙ্গে যা করে ভারত, চীনের সঙ্গে তা করা উচিত হবে না।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় এবং সেপ্টেম্বরে উড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় সৈন্যদের প্রাণহানির ঘটনার প্রতিশোধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে চীনের ক্ষেত্রে একই পথে হাঁটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে গ্লোবাল টাইমস।

গ্লোবাল টাইমস চীনের বেশকিছু বিশেষজ্ঞের মন্তব্যের বরাত দিয়ে ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, বেইজিংয়ের সঙ্গে একই ধরনের কোনো কিছু করা হলে তা ধ্বংসাত্মক ফল ডেকে আনবে।

ভারত যখন পাকিস্তান এবং অন্য প্রতিবেশীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন নয়াদিল্লিকে প্রকৃত কার্যক্রম পরিচালনার জন্য জাতীয়তাবাদ তাড়িত করতে পারে। কিন্তু এটি যখন চীনের ক্ষেত্রে আসবে, তখন এটি হবে ভিন্ন গল্প।

Comments (0)
Add Comment