করোনার ধাক্কায় চলতি বছর ৪৯ শতাংশ পর্যটক হারাবে ইতালি

করোনাভাইরাসের ধাক্কা ক্রমশ কাটিয়ে উঠছে ইতালি। ইউরোপের দেশটির নব্বই শতাংশ এলাকা প্রায় করোনামুক্ত।
প্রতিদিনই কমছে করোনায় আক্রান্তের মোট সংখ্যা।আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক সুস্থ হওয়ার হার অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মধ্যে
দেশটি করোনামুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালির পর্যটন শিল্প চরম সংকটে পড়েছে।
দেশটি চলতি বছর ৩১ মিলিয়ন পর্যটক হারাবে বলে সরকারি হিসেবে বলা হয়েছে।
যেটি দেশের পর্যটন শিল্পের ৪৯ শতাংশ। আর্থিক ক্ষতির পাশাপাশি দেশটিতে বেকারত্বের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে সরকার।
ইতালির একাধিক জাতীয় দৈনিকের রিপোর্টে এ আশঙ্কার কথা বলা হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ইউরোপের ১২টি দেশের সাথে ইতোমধ্যে সীমান্ত সম্পূর্ণভাবে খুলেছে।
আরও ১১টি দেশের সাথে শর্তসাপেক্ষে সীমান্ত আংশিক খোলা রয়েছে।
জুলাই মাসের মধ্যে ইউরোপের আরও ২টি দেশের সাথে সীমান্ত খুলবে এবং পুরো ইউরোপের সাথে ইতালির আগের মতো সবকিছু স্বাভাবিক হবে।

Comments (0)
Add Comment