গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে ভারত

ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়া দিল্লীতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে।

মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত। এমনকি তাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে।

বিবৃতিতে আরো বলা হয়, ভারত ইসলামাবাদে নিজেদের দূতাবাস থেকেও সমান সংখ্যক কর্মী ছাঁটাই করবে। নয়া দিল্লীর পাকিস্তানি দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, সোমবার ভারতীয় দূতাবাসের পাঁচ কর্মীকে দেশে ফেরত পাঠায় পাকিস্তান। এই পাঁচ জন দূতাবাস কর্মকর্তার মধ্যে দুজনকে অপহরণ করা হয়েছিল। তাদের জোর করে ১০ ঘন্টা অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছিল বলে ভারতের অভিযোগ।

গত ৩১ মে ভারত দুজন পাকিস্তানি কূটনীতিককে গুপ্তচরবৃত্তির দায়ে বহিষ্কার করেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামাবাদ।

পারমাণবিক অস্ত্র সম্পন্ন প্রতিদ্বন্দ্বীদের মাঝে সম্পর্ক বেশ চাপের মুখে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার একটি স্বাভাবিক ঘটনা।

দু-দেশের কারোই স্থায়ী রাষ্ট্রদূত নেই এবং গত মাসে দুই দেশই একে অপরের বিরুদ্ধে অবৈধভাবে কূটনীতিকদের আটক ও নির্যাতনের অভিযোগ এনেছে।

সূত্র- স্ট্রেইট টাইমস।

Comments (0)
Add Comment