পাকিস্তান ভারতের গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করল

বিরোধীয় কাশ্মীর অঞ্চলে পাকিস্তান ভারতের আরেকটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে। গোয়েন্দা কোয়াডকপ্টার ড্রোনটি গুলি করে ধ্বংস করা হয়েছে।

প্রায়ই হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

রোববার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করার কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এটি নিয়ে এ বছরে নবম ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা হল।

Comments (0)
Add Comment