স্বাস্থ্যবিধির বালাই নেই, বাংলাদেশ বিমানের বোয়িংয়ে ৪১৯ আসনে যাত্রী এসেছে ৪১১

মানা হচ্ছে না বেবিচকের দেওয়া শর্তাবলি

করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশী-বিদেশী বিমান সংস্থাগুলোকে ফ্লাইট চালানোর নির্দেশনা দেয়া হলেও

তা মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে শর্তসাপেক্ষে এক সিট পর এক সিটে যাত্রী ওঠানোর নিয়ম বেঁধে

দেয়া হলেও ওই নিয়মের কোনো তোয়াক্কাই করছে না বিমান সংস্থাগুলো। এরমধ্যে বিমান বাংলাদেশ

এয়ারলাইন্সের কোনো কোনো ফ্লাইটে নির্দিষ্ট আসনের মধ্যে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অভিযোগ রয়েছে।

সর্বশেষ গতকাল সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

স্পেশাল ফ্লাইটটি সকাল সোয়া ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ৪১১ জন।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবনের দায়িত্বশীল কর্মকর্তারা  নাম না প্রকাশের শর্তে বলেন,

বিমানের বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের মোট আসন সংখ্যা হচ্ছে ৪১৯টি।

এরমধ্যে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটেই যাত্রী এসেছেন ৪১১ জন। তারা জানান, এয়ারক্রাফটে

৩৫টি বিজনেস ক্লাসে ৩৩ জন আর ইকোনমি ক্লাসে ৩৮৪ আসনের মধ্যে ৩৭৮ জন যাত্রী ট্রাভেল করেন।

এর সাথে কোলে এসেছে আরো চার শিশু। তাহলে সিভিল এভিয়েশনের যে স্বাস্থ্যবিধি মানার শর্ত দেয়া হয়েছে সেটি

মানা হলো কিভাবে? নিয়ম না মানার কারণে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে।

সূত্র জানিয়েছে, গতকাল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনটি লাশ এসেছে।

তবে অপর একটি বিশেষ ফ্লাইটে বেশ কিছু লাশ আসার কথা রয়েছে।
স্বাস্থ্যবিধি না মেনে ফ্লাইট চালানোর বিষয়ে গতকাল সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের সাথে যোগাযোগ করা হয়; কিন্তু তিনি টেলিফোন ধরেননি।
এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের একটি শিডিউল ফ্লাইট গতকাল সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল ৬৭ জন। আধুনিক প্রজন্মের উড়োজাহাজ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সপ্তাহে এক দিন শিডিউল ফ্লাইট অপারেশন করছে বিমান।

সূত্রঃ নয়া দিগন্ত

Comments (0)
Add Comment