ক্যাথে প্যাসিফিকের নব্বই শতাংশ কর্মী ৬ মাস বিনা বেতনে কাজ করতে রাজী

করোনা ভাইরাস মহামারী থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজকে বাচাতে প্রতিষ্ঠানের নব্বই শতাংশ কর্মী আগামী ৬ মাস বিনা বেতনে কাজ করতে রাজী হয়েছেন।

বিপর্যস্ত হংকংয়ের পতাকাবাহী এয়ারলাইন্সের প্রধান নির্বাহী অগাস্টাস টাং কিন-উইং বলেছেন, আরও বেশি কর্মচারীরা বছরের শেষ অবধি জুলাই থেকে আরও ছয় মাসের বেতন কাটা চুক্তিতে সই করেছেন।

তিনি বলেন, 90% এরও বেশি কর্মচারী এই স্কিমটিতে অংশ নিতে দেখে আমরা সত্যিই অভিভুত। আমাদের প্রথম বিশেষ ছুটি প্রকল্পের চেয়েও এটি বেশি শতাংশ। এই অবস্থায় এয়ারলাইন্সটি বন্ধ না করে বাচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

Comments (0)
Add Comment