কানাডার জাতীয় দিবসে কুইবেকে মসজিদে হামলা প্রতিহতকারী ৫ জনকে পুরস্কৃত

২০১৭ সালের ২৯ জানুয়ারি কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী বন্দুক নিয়ে কানাডার কুইবেকে একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ান। সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার জাতীয় দিবসে আজেদিন সুফিয়ানের এই বীরত্বের জন্য তাকে এ বছর মরনোত্তর পদকে ভূষিত করেছেন। খবর আরব নিউজের।

সন্ত্রাসী হামলায় আজেদিন সুফিয়ানের সঙ্গে সন্ত্রাসীকে প্রতিহত করতে যাওয়া অন্য ৪ মুসল্লিকেও সাহসিকতার এ পুরস্কারে ভূষিত করা হয়।

সন্ত্রাসীকে প্রতিহত করতে আজেদিন সুফিয়ানের সঙ্গে এগিয়ে আসেন আরও চার মুসল্লি। তারাও গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে।

এ সময় ওই আজেদিন সুফিয়ান সন্ত্রাসীকে জাপটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তাদের ওই সাহসিকতার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।

Comments (0)
Add Comment