গত দুই মাসে টিকেটের ৫১৭ মিলিয়ন ডলার রিফান্ড দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

বিশ্বের বৃহত্তম দূরপাল্লার যাত্রিবাহী বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স গত দুই মাসে ৬,৫০,০০০ যাত্রীর

টিকেটের টাকা বাবদ প্রায় ৫১৭ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে, বৃহস্পতিবার বিমান সংস্থাটি জানিয়েছে।

এই বছর করোনভাইরাস মহামারীর কারনে বিশ্বব্যাপী বিমান চলাচল বন্ধ থাকার পর পুনরায় সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স।

চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম এক বিবৃতিতে বলেছেন, এমিরেটস এয়ারলাইন্স আগামী দুই মাসের মধ্যে পাঁচ লাখেরও বেশি রিফান্ড প্রক্রিয়া করবে বলে আশা করছে।

Comments (0)
Add Comment