বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি।
শুক্রবার (৩ জুলাই) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ফ্লাইটটি দুবাই হয়ে কায়রো যাবে।
করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।