৩০ হাজার ভারতীয়দের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়েছে স্পাইস জেট

করোনাভাইরাসের জেরে বিদেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে নেমেছে ভারতের বেসরকারি বিমানসংস্থা স্পাইসজেটও ৷

ভারতের লো-কস্ট এই বিমানসংস্থা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গত কয়েক মাসে নিয়মিত কার্গো ফ্লাইট চালিয়েছে ৷
ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে তারা ৷
এবার বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজেও নেমে পড়ল এই বিমানসংস্থা ৷

এখনও পর্যন্ত বিভিন্ন দেশে ২০০টি চার্টার ফ্লাইটে প্রায় ৩০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে স্পাইসজেট।

Comments (0)
Add Comment