ফারিয়া বললেন, ‘গানটি নিয়ে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। প্রথমত এটি চলচ্চিত্রে শুটিং করা আমার প্রথম গান। তাই এটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। সেই গানটি দিনে দিনে মানুষের এত ভালো লাগার হয়ে উঠছে, সবাই এত পছন্দ করছে—বিষয়টি জেনে আনন্দিত না হয়ে কোনো উপায় আছে কি? আমি অনেক খুশি।’
‘আশিকী’ নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা। টানা ৩১ দিন স্কটল্যান্ড, লন্ডন, কার্ডিফ, ওয়েলস আর ক্রলিতে এই ছবির শুটিং করেছেন তিনি। এই ছবির জন্য তিনি টানা ১৮ থেকে ২০ ঘণ্টা শুটিং করেছেন বলেও জানান।
একসময়ের উপস্থাপক ফারিয়া এখন পুরোদস্তুর একজন চলচ্চিত্র নায়িকা। এখন কাজ করছেন ‘বাদশা’ ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করছেন ফেরদৌস আর কলকাতার জিতের সঙ্গে। সামনে শুরু করবেন ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং। এই ছবিতে ফারিয়া অভিনয় করবেন আরিফিন শুভর বিপরীতে।