বিমানের লন্ডন বাদে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন বাদে আন্তর্জাতিক সব রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত।

রোববার (০৫ জুলাই) সন্ধ্যায় বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটেও আগামী ৩১ আগস্ট পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত দিয়েছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেয়। কিন্তু অনিবার্য কারণে এই ফ্লাইটগুলো পরিচালনা স্থগিত করা হয়েছে।

তবে বিমান কর্তৃপক্ষ ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং করা দুবাইগামী যাত্রীদের বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা নেবে।

তিনি গনমাধমকে জানান এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে।

Comments (0)
Add Comment