এক সপ্তাহের জন্য স্থগিত হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা-গুয়াংঝু রুটের ফ্লাইট

ফ্লাইটে ৫ জন করোনা রোগী পাওয়ায় এই সিদ্ধান্ত

ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা-গুয়াংঝু রুটের ফ্লাইট ১ সপ্তাহের জন্য স্থগিত করেছে চীনের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।  চায়নিজ একটি নিউজ অনলাইন china.org.cn  থেকে এই তথ্যটি পাওয়া গেছে।

তবে ওই অনলাইনে ইউএসবাংলা এয়ারলাইন্সের বদলে ভুল বশত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নাম ছাপা হয়েছে। যদিও বিমান বলছে ঢাকা-গুয়াংঝু রুটে বিমানের কোন সিডিউল ফ্লাইট নাই।

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে এই স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য স্থায়ী হবে। গত ২৮ শে জুন ইউএসবাংলার এই ফ্লাইটে (বিএস-৩২৫) যাওয়া ৫ জন যাত্রীকে করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার ফলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, ইউএস বাংলা এয়ারলাইন্সের  বিরুদ্ধে এই স্থগিতাদেশ শুরু হয়েছে ৬ই জুলাই থেকে। এটা এ যাবতকালের মধ্যে তৃতীয় দফা কড়াকড়ি।

বিশেষ করে বিদেশী কোনো বিমান সংস্থার বিরুদ্ধে এটা প্রথম স্থগিতাদেশ।

এদিকে ইউএসবাংলা সুত্রে জানাগেছে ২৮ তারিখের ওই ফ্লাইটের যাত্রীদের চায়নাতে কভিট-১৯ টেস্ট করানো হয়েছিল চায়না যাওয়ার ৬ দিন পর। সুত্র টি আরো বলেন, এসব যাত্রী বাংলাদেশ থেকে ৭২ ঘন্টা আগে এই টেস্ট রিপোট নিয়েছিল। কাজেই সবমোট ৯দিন পর তাদেরকে কভিট-১৯ টেস্ট করানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই অবস্থায় তারা চায়না যাবার পরও আক্রান্ত হতে পারেন।

সিএএসির পলিসি অনুযায়ী, যদি চীনে যাওয়া কোনো এয়ারলাইন্সের সব আরোহীকে টানা তিন সপ্তাহ পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়, তাহলে ওই এয়ারলাইন্সকে সপ্তাহে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দু’টি করার অনুমোদন দেয়া হবে।

আবার যদি যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস পজেটিভ ৫ জনের ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করা হবে। তবে করোনা আক্রান্ত যদি ১০ জন পাওয়া যায় তাহলে এই স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য স্থায়ী হবে।

Comments (0)
Add Comment