বিশেষ ফ্লাইটে রোমে ফিরছেন বাংলাদেশিরা, নতুন করে করোনায় আক্রান্ত ৫

ইতালির রোমে নতুন করে আরো ৫ বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩ জন সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছে।
এমতাবস্থায় রাজধানী রোমের বিভাগীয় অঞ্চল লাতসিওতে বসবাসরত সকল বাংলাদেশীদের করোনা ভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এছাড়াও রোমের বিমানবন্দরে ইউরোপ ব্যতীত সকল দেশ থেকে আগতদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশীদের থেকে দেশটিতে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পরায় উদ্বিগ্ন দেশটির জনগণ।
এছাড়াও বাংলাদেশীদের মধ্যে বেশীরভাগ প্রবাসীই হোমকোয়ারেন্টাইন মানছেন না বলে খবর প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যম।
তাই লাতসিওর কাউন্সিলর আলেসসিও দি আমাতর নির্দেশে লাতসিওতে বসবাসরত সকল বাংলাদেশীদের বাসায় গিয়ে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়।
এছাড়াও বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা সকল যাত্রীদের নজরদারিতে রেখে করোনা পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়।

এবিষয়ে লাতসিওর কাউন্সিলর আলেসসিও দি আমাতো স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘রোমে যেন নতুন করে আর করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেবিষয়ে সকল ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা।
ইতোমধ্যে এখানে বসবাসরত সকল বাংলাদেশীদের বাসায় গিয়ে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়াও রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরের সকল নিরাপত্তা কর্মীদের নির্দেশ হয়েছে যাতে বাংলাদেশীদের কঠোর নজরদারিতে রেখে করোনা পরীক্ষা করা হয়। এছাড়াও ইউরোপ ব্যতীত অন্য কোন দেশ থেকে আসা কোন যাত্রী যদি দুই সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইন না মেনে বাহিরে ঘোরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে লাতসিও প্রশাসন’।

Comments (0)
Add Comment