শিডিউল ফ্লাইটের নামে ঢাকায় কার্গো ফ্লাইট পরিচালনা করেছে টার্কিশ এয়ারলাইন্স।
আজ ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের একটি শিডিউল ফ্লাইট পরিচালনার কথা থাকলেও তুরস্কের সিভিল এভিয়েশনের হঠাৎ দেয়া সিদ্ধান্তে যাত্রীবাহী ফ্লাইটটিকে কার্গো ফ্লাইট হিসেবে পরিচালনা করেছে টার্কিশ এয়ারলাইন্স।
আজ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। এই ফ্লাইট অবতরন করার সংবাদে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রীরা বাকি ফ্লাইটগুলো চলাচলের ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, ফ্লাইটটি ছিলো কার্গো ফ্লাইট এবং আগামী ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘোষণার দেয় টার্কিশ এয়ারলাইন্স।
তুরস্কের সিভিল এভিয়েশনের হঠাৎ দেয়া সিদ্ধান্তে ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় টার্কিশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে টার্কিশ এয়ারলাইন্স জানায়, সকল যাত্রী সাধারণের সুস্বাস্থ্য সুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।ইতোমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং
এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।