বাংলাদেশের ফ্লাইটকে ‘ভাইরাসবাহী বোমা’ বললো ইতালি

বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি৷
বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে কর্তৃপক্ষ৷
সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন৷
এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা৷
বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷
শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে আসা সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক৷
বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে৷ তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি৷
এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি’আমাতো বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন৷
তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি৷”

বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন স্পেরান্সা৷ এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে৷

Comments (0)
Add Comment