এভিয়েশন নিউজ রিপোর্টঃ
আজ থেকে এমিরেটস এয়ারলাইন্স নিউজিল্যান্ডে্র ফ্লাইটের বুকিং স্থগিত করেছে।
নিউজিল্যান্ডের সরকার তাদের দেশে করোনার প্রকোপ কমানোর উদ্যোগ নেয়ায় এই নির্দেশনার পরে এই পদক্ষেপ নিয়েছে বিমানসংস্থাটি।
জুলাইয়ের শুরুতে অকল্যান্ডে করোনা পরবর্তী ফ্লাইট শুরু করেছিলো এমিরেটস এয়ারলাইন্স। এখন বিমান সংস্থাটি অস্থায়ীভাবে নিউজিল্যান্ড রুটে বুকিং নেওয়া বন্ধ করেছে। এই স্থগিতাদেশ তিন সপ্তাহের জন্য।
তবে এই স্থগিতাদেশে বিদ্যমান বুকিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বেনা বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ।