বাংলাদেশ থেকে ইতালির রোমে আসা কাতার এয়ারওয়েজের ১২৪ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পর এবার মিলানের মালপেন্সা বিমানবন্দর থেকে আরো ৪০ বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠালো বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধাবার দুপুরে কাতারের এয়ারওয়েজের একটি ফ্লাইটে অন্যান্য যাত্রীদের সাথে ৪০ জন বাংলাদেশি মিলান এসে পৌঁছায়।
কিন্তু দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশে ওই ৪০ বাংলাদেশিকে ইতালি প্রবেশের অনুমতি না দিয়ে ফিরতি ফ্লাইটে চলে যেতে নির্দেশ দেয়া হয়।
পরে স্থানীয় সময় বিকাল ৪ টায় একই ফ্লাইটে ওই ৪০ যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ইতালি ত্যাগ করে কাতার এয়ারওয়েজ।
তবে এ বিষয়ে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিসকে দায়ী করছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
তারা মনে করছেন, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কারনেই এসব যাত্রীদের ফেরত যেতে হচ্ছে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক