বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দপ্তর বাংলাদেশ সচিবালয়, ঢাকা
প্রেস রিলিজ (শোক বার্তা)
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী আরো বলেন, গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার এডভোকেট সাহারা খাতুন সারা জীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে দৃঢ়তার সাথে ধারণ ও লালন করেছেন।
আওয়ামীলীগের দুঃসময়ে দল ও নেতাকর্মীদের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ ও সৎ জননেতাকে হারালো।