করোনা এর কারণে প্রথমবারের মতো মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে
আনল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
আজ শুক্রবার ১৫৭ জন যাত্রী নিয়ে বিমানটি সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণ করে।
মালেতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০
এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
করোনার প্রাদুর্ভাবের কারণ গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় মালে থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলে ইউএস-বাংলা এয়ারলাইনস।
ইউএস-বাংলা এয়ারলাইনস কভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।