বরিশাল রুটে ফ্লাইট শুরু করেছে নভোএয়ার

করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর বরিশালে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ জুলাই) বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা রুটে পুনরায় বিমান চালুর অনুমতি দিয়েছে বেসামরিক

বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার থেকে স্বাস্থ্য অধিদফতরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে

সীমিত পরিসরে বরিশাল-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

রোববার বিকেল ৪ টা ২৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের একটি ফ্লাইট প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে

আসবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে বিকেল ৫টা ২৫ মিনিটে।

অপর দিকে প্রতিদিন বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে নভোএয়ার। পরে আবার বিকেল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।

গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলে রোববার

থেকে বরিশাল রুটেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

বিমান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ চৌধুরী।

Comments (0)
Add Comment