বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশে ফিরেছেন ৪০৯ বাংলাদেশি।
ফ্লাইটটি আজ শুক্রবার(১৭ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।
বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক(জনসংযোগ) তাহেরা খন্দকার।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ থেকে দেশে ঢাকায় ফেরেন ৪১৭ বাংলাদেশি।